ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৪,  5:01 PM

news image

শরীয়তপুরের চরকুমারীয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০-১২ জন। এ ছাড়া বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার চড়কুমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. ফারুক (৪৫ )। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, চড়কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক ওরফে জসিম মোল্লা নিহত হন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনকে ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আনিকা বলেন, হাসপাতালে আনার পর তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া তার সাথে তার ভাই হাসপাতালে ভর্তি হন। তার শরীরেও বিভিন্ন জায়গায় জখম রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম