ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দুর্বৃত্তদের দ্বারা ক্ষতিগ্রস্ত বর্গাচাষী গোলাপির মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী হুমায়ুন

#

আরিফ প্রধান

২২ জানুয়ারি, ২০২২,  4:36 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের অসহায় বর্গাচাষী গোলাপি বেগমের ২ হাজারের অধিক শষা ও মিষ্টি কুমড়ার গাছ গত বুধবার রাতের আধারে কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। ধারদেনা করে অন্যের জমিতে ফলানো ফসল নষ্ট করে দেয়ায় চারিদিকে অন্ধকার দেখছিলেন গোলাপি বেগম ও তার স্বামী ভ্যানগাড়ি চালক মোতালেব। কিভাবে দেনা সুদ করবে?  কিভাবে সন্তানদের লেখাপড়ার খরচ ও সংসার চালাবে এ নিয়ে যেন তাদের দুশ্চিন্তার অন্ত নেই। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার ও স্থানীয় সাংবাদিক রাজিবুল হাসান গোলাপিকে সহযোগিতা করার জন্য ফেসবুকে স্টাটাস দেয়ার পর বিষয়টি জানতে পেরে সহযোগিতায় এগিয়ে আসেন সাবেক ছাত্রনেতা তরুন ব্যবসায়ী নয়নপুর এলাকার বাসিন্দা হুমায়ুন সরকার।

তিনি শুক্রবার বিকেলে গোলাপি বেগমের ক্ষতিগ্রস্ত সবজি বাগান পরিদর্শন করে তার হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন। এবং ঘর তৈরি করে দেয়ার কথা জানান। হুমায়ূন সরকার জানান, এমন অমানবিক কাজ দেখে খুবই কষ্ট পেয়েছি, আমার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত অসহায় গোলাপী বেগমের পাশে দাঁড়িয়েছি। অসহায় পরিবারটিকে পাকা ঘরও তৈরি করে দেয়া হবে ইনশাআল্লাহ। মানবিক কাজে সাধ্য অনুযায়ী সকলেরই এগিয়ে আসা উচিত। এসময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, সাংবাদিক রাজিবুল হাসান, সাদেক মৃধা, হোসাইন বাবু, আরিফ মন্ডল, নবনির্বাচিত মেম্বার সুমন আহমেদ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম