ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দুর্নীতির মামলায় সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  6:10 PM

news image

অবৈধভাবে ৫৭.৭৯ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০) ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক মো বদরুল আলম ভুইয়া এ রায় দেন। এ সময় আদালত বলে, দুর্নীতিবাজদের কাছে ছেলে মেয়ে বিয়ে নয়, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবেন না, দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে। সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয়। সেদিন রাতে গুলশানে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে তার তিন সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা দায়ের করা হয়। ঢাকার বিভিন্ন আদালতে মামলাগুলোর বিচার চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম