ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দুর্নীতির অভিযোগ: শামীম ইস্কান্দারের মামলার শুনানি ২৯ মে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  5:22 PM

news image

মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলার শুনানি ২৯ মে নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রোববার (১৭ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিন শামীম ইস্কান্দারের পক্ষে আবেদন করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক।

কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রমনা থানায় দুদক আইনের মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী। ২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর আবারও মামলা বাতিল চেয়ে আপিল বিভাগে আসেন খালেদার ছোট ভাই ও তার স্ত্রী। আজ যার শুনানির দিন ধার্য করলেন সর্বোচ্চ আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম