ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দুর্দান্ত জয়ে বছর শুরু বার্সেলোনার

#

স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৫,  4:49 PM

news image

কোপা দেল রে'র শেষ ৩২-এর ম্যাচে শনিবার (৪ জানুয়ারি) চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দেপোর্টিভা বারবাস্ট্রোকে বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। একের পর এক আক্রমণে শুরু থেকেই বারবাস্ট্রোকে চেপে ধরে বার্সেলোনা। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি তারা। ২১তম মিনিটে ডি ইয়ংয়ের ক্রস আরাউজোর হেডে বল চলে যায় এরিক গার্সিয়ার কাছে। তা পেয়ে হেডে গোল করেন এই ডিফেন্ডার। ৩১তম মিনিটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে করে আরও দুই গোল। ৪৭তম মিনিটে আবারও তোরে-লেভা জুটি। তোরের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। আর ৫৬তম মিনিটে তোরে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন। নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম