ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে আড়াই হাজার টন ইলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  4:42 PM

news image

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এ বিষয়ে নির্বাচিত রপ্তানিকারকদের চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠিতে ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়। প্রতিটি রপ্তানিকারক প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যেকোনো সময় বন্ধও করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম