ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দুদিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৪,  7:04 PM

news image

ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে যাবে। তবে সারা দেশে ৩ দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দুদিন কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ। সোমবার (২৭ মে) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি থেকে অতি ভারি বর্ষণ মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বুধবার (২৯ মে) পর্যন্ত। এদিকে নেত্রকোনা ও সিলেটে রোববার (২৬ মে) দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আজ সোমবার দেশের সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোপালগঞ্জ ও রাঙ্গামাটিতে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে সোমবার দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা কমতে পারে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে পরদিন বুধবার দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছ, তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। কক্সবাজারের কুতুবদিয়ায় সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের আরও কয়েক স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম