ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দুই মোটরসাইকেল-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  9:49 PM

news image

পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বায়েজিদ (১৪) ও হিরা (১৮)। এ ঘটনায় পিকআপের চালক জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

বেলা ১১টার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে তাদের পেছন থেকে আসা পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়। পরে বরিশাল নেওয়ার পথে হিরার মৃত্যু হয়। দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম