ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

#

নিজস্ব প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  5:36 PM

news image

শেরপুর-ঢাকা মহাসড়কের পাসপোর্ট অফিসের পাশে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ১৭ জনের কারোই এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রথমে তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্য হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেননি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অনেককেই ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম