ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  7:03 PM

news image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২১ জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) সারাদেশের জেলা সদর এবং পরদিন ২৭ জানুয়ারি (শনিবার) সব মহানগরে দলটি এ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি। রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের মুখে এক, অন্তরে অন্যকিছু। এখনও প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, গত ৭ জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সকল গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম