ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেলের চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  5:29 PM

news image

ফানুস উড়ে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে পড়ায় সকালে থেকে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। ফানুস অপসারণের পর আবারও শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। ডিএমটিসিএল’র প্রকৌশলী মাহফুজুর রহমান সকালে গণমাধ্যমকে জানান, ম্যানুয়ালি এই ফানুস পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। তিনি বলেন, রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম