ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দুই গোলে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় চেলসির

#

স্পোর্টস ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  4:52 PM

news image

ব্যর্থতায় ভরা মৌসুমে ম্যাচের শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুইটি গোল করে দারুণ কিছুর আভাস দেয় টটেনহ্যাম হটস্পার। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ে চেলসি।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার (০৮ ডিসেম্বর) নাটকীয় লড়াইয়ের শেষ দিকে ব্যবধান কমালেও আরেকটি গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা। ৪-৩ গোলে জয় তুলে নেয় এন্টসো মারেস্কার দল। আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করেন কোল পালমার।

ফুল-ব্যাক মার্ক কুকুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি; পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান। ১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই বক্সের বাইরে থেকে জোরাল শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

৫৯তম মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার। ৭৩তম মিনিটে চেলসির এগিয়ে যাওয়া গোলেও জড়িয়ে পালমারের নাম। দারুণ ড্রিবলে দুজনের বাধা এড়িয়ে তার নেওয়া শট রক্ষণে বাধা পায়, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ১০ মিনিট পর আরেকটি পেনাল্টি পেয়ে এবার পানেনকা শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন পালমার। এবার বক্সে তিনিই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় চেলসি।

২০২৪ সালে এই নিয়ে প্রিমিয়ার লিগে মোট ৩৮টি গোলে সরাসরি অবদান রাখলেন পালমার (২৫ গোল ও ১৩ অ্যাসিস্ট); প্রতিযোগিতার ইতিহাসে এক বছরের হিসেবে চেলসির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ। এবারের লিগে এই নিয়ে ১১টি গোল করলেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার সাত মিনিট যোগ করা সময়ে আক্রমণের ঝড় তুলে শেষের আগের মিনিটে কেবল ব্যবধান একটু কমাতে পারেন সন হিউং-মিন।

লিগে টানা চতুর্থ জয় পেল চেলসি। ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল। চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। তাদের সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। ষষ্ঠ হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম