ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

দুই ওপেনারকে ফেরালেন নাঈম

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০২২,  6:02 PM

news image

স্পিনে বেশ পারদর্শী কুশল মেন্ডিস। তার ক্যারিয়ারে বেশীরভাগ রানই করেছেন স্পিনারদের বিপক্ষে। বাংলাদেশের দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামকেও বেশ ভালো ভাবে প্রতিহত করে চলেছেন এই লঙ্কান ব্যাটার। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে অবশ্য বেশীক্ষণ টিকেনি ওপেনিং জুটি। দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম হাসান নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরান ৯ (১৭) রান করা করুনারত্নেকে।

নাঈমের কুইকার বল কিছুটা ব্যাক ফুটে গিয়ে খেলতে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তবে বলের গতির সঙ্গে পেরে উঠতে পারেননি করুনারত্নে। বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। পরে রিভিউতে দেখা যায় বল গিয়ে লাগে অফ-স্টাম্পে। দ্বিতীয় উইকেট জুটিটা বেশ লম্বা হয়েছে। ওশাধা ফার্নান্দো আর কুশল মেন্ডিস খেলেছেন ৮১ বল। দুজনের জুটি থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত ২১.২ ওভারের মাথায় ফার্নান্দোকে ফেরান নাঈম। ফার্নান্দোর ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষক লিটন দাসের হাতে যায় বল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম