ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো

#

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল, ২০২৬,  4:52 PM

news image

 দীর্ঘ ৫২ বছর পর আবারও ফুটবলের মহাযজ্ঞে ফিরছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারা স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আফ্রিকান এই দেশটি। ১৯৭৪ সালে ‘জাইরে’ নামে প্রথমবার বিশ্বকাপ খেলার পর এটিই তাদের দ্বিতীয়বার বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া। জ্যামাইকা-কঙ্গো মধ্যকার ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল আদায় করতে পারেনি কোনো দল। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০০তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে কঙ্গোকে উল্লাসে ভাসান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে কঙ্গো। বর্তমানে বার্নলিতে খেলা তুয়ানজেবে ম্যাচ শেষে বলেন, ‘দেশের জন্য জয়সূচক গোল করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, আমি আজ গর্বিত।’ এই জয়ের ফলে কঙ্গোসহ মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে আফ্রিকার ১০টি দল অংশ নিতে যাচ্ছে। বিশ্বকাপে কঙ্গো খেলবে কঠিন গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, দক্ষিণ আমেরিকার শক্তি কলম্বিয়া এবং এশিয়ার দেশ উজবেকিস্তান। পর্তুগালের বিপক্ষেই তাদের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখছিল জ্যামাইকা। সেমিফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেও কঙ্গোর রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে কঙ্গো তাদের বাছাইপর্বের দীর্ঘ পথ পাড়ি দিতে নাইজেরিয়ার মতো শক্তিশালী দলকেও পেছনে ফেলে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম