ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান

#

স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২২,  5:53 PM

news image

রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান। বুধবার রাতে সান সিরোয় ফাইনালে ২-১ গোলে জিতেছে ইন্টার। ওয়েস্টন ম্যাককেনি জুভেন্টাসকে এগিয়ে নেওয়ার পর স্পট কিকে সমতা ফেরান লাউতারো মার্তিনেস। আর শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দেন আলেক্সিস সানচেস।

শুরুতে রক্ষণ আগলে রেখে খেলতে থাকে দু’দলই। ম্যাচের ২৫ মিনিটে ওয়েস্ট ম্যাককেনির গোলে লিড নেয় ১০ম শিরোপা জয়ের স্বপ্ন দেখা জুভেন্টাস। এর দশ মিনিট পরেই পেনাল্টি থেকে মার্টিনেজের গোলে সমতায় ফেরে নেরাজ্জুরিরা।  বিরতির পর বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন দলই। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার আগে অ্যালেক্সেস সানচেজের গোলে জয় পায় ইন্টার মিলান। আর তাতেই ১১ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাঁধভাঙ্গা উল্লাসে শিরোপা উচিয়ে ধরতে কার্পণ্য করেনি দলটি।  ২০১১ সালের পর এই লড়াইয়ে শিরোপা জিতল ইন্টার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম