ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন

দীর্ঘ লাইনে ভোটারের ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৬,  2:21 PM

news image

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরুর আগেই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন ভোটাররা। কেন্দ্রের বাইরে দেখা দিয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজ ও মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইনে উপস্থিতির এমন চিত্র দেখা গেছে। মান্ডা কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিণী মরিয়ম আক্তার বলেন, ফজরের নামাজ পড়েই এসে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। আমার দুটো ছেলে-মেয়ে আছে, ওরা বাসায় ঘুমাচ্ছে। ভেবেছিলাম খুব দ্রুত সময়ের মধ্যে ভোট দিয়ে বাসায় চলে যেতে পারব। কিন্তু এসে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে ভোট দিতে কয়েক ঘণ্টা লেগে যাবে।  ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ७৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মানিকনগর নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৬৯টি। এই আসনে বিএনপি জোট থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রশিদ হাবিব, দশ দলীয় জামায়াত জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী জাবেদ রাসিন লড়ছেন ‘শাপলাকলি’ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ‘হাতপাখা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ ইফতেখার আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত চিকিৎসক তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম