ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২৪,  5:23 PM

news image

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় সাত শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দিল্লি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ মে) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটের দিকে পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার হওয়া শিশুদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবশ্য আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। একইদিন শনিবার (২৫ মে) সন্ধ্যায় গুজরাটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের জন্য প্রার্থনা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম