ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

#

১৭ ডিসেম্বর, ২০২৫,  7:54 PM

news image

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় পাল্টা হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। কূটনৈতিক সূত্রের ধারণা, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা ও ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরেই এই তলব। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ প্রয়োজনে বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পরিস্থিতিও তৈরি হতে পারে। এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য ও ঘটনা দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম