ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দিনের শুরুতেই হাসানের তিন উইকেট, উড়ন্ত শুরু বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  5:07 PM

news image

ভারতের বিপক্ষে টেস্ট জয়ের খরা কাঁটাতে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এদিন ম্যাচের শুরুতে হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ। এই প্রতিবেদন খেলা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪ রান। যশ্বী জয়সওয়াল ১৭ রান এবং ঋষভ পান্থ ০ রানে ব্যাট করছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক। তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান। এরপর জয়সওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ারি চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম