ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৩,  5:40 PM

news image

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছে। বুধবার (৩ মে) সকাল ৯টায় উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫)। স্থানীয়রা জানান, বুধবার সকালে পার্বতীপুর থেকে ভ্যানে করে দুই যাত্রী ভবানীপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পরে চান্দাপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম