ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দায়িত্বহীন কর্মকাণ্ডের দায় আ. লীগ নেবে না, হুঁশিয়ারি কাদেরের

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪,  7:42 PM

news image

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ আগে থেকেই আটঘাট বেঁধে নামবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ শনিবার দুপুরে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  আওয়ামী লীগকে বড় দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সংগঠন থাকলে সমস্যা থাকবেই। তৃণমূলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব সংঘাত ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল। উপজেলায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ।’ এ সময় জনগণকে মিথ্যা আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধীতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। তাদের কিছু করার আর ক্ষমতা নেই।’ শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম