ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

দাবানল নেভানোর প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৬,  5:03 PM

news image

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে এটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূল ছিল বলে জানানো হয়েছে।


হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলাবিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় ৫০ জন সদস্যের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।


সান হুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহালের পরিচয় নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে আরও তিনজন ক্রু সদস্যও রয়েছেন।


দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। উদ্ধার অভিযান শুরু হলেও দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তথ্যসূত্র : দ্য সান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম