ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

দাবানল ছড়িয়ে পড়ল গ্রিসের আরও এক দ্বীপে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  4:52 PM

news image

দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস। দেশটির রোডস দ্বীপের পর এবার নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে কর্ফু দ্বীপে। এরই মধ্যে সেখানে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গ্রিসের জরুরি যোগাযোগ পরিষেবা কর্ফুর বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ আদেশ জারি করে। দ্বীপের সান্তা, মেগৌলা, পোর্টা, পালিয়া, পেরিথিয়া এবং সিনিস এলাকার লোকজনকে সরে যেতে বলা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দাদের সমুদ্রপথে সরিয়ে নিতে নৌকা পাঠানো হয়েছে। গ্রিসের উত্তর-পশ্চিমে আইওনিয়ান সাগরে অবস্থিত কর্ফু দ্বীপ। পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়। প্রতি বছর এই দ্বীপে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক ভ্রমণ করেন। এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রোডস আইল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৯ হাজার মানুষকে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীক দ্বীপের কেন্দ্রস্থল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায়, অনেক পর্যটক তাদের হোটেল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গ্রিসের অনেক জায়গায় প্রায় এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। সারাদেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এদিকে সোমবার গ্রিসে সরকারি ছুটি ছিল। তবে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছুটি বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম