ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

দাবানলে স্পেন ও পর্তুগালে ৩২২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  6:16 PM

news image

ছবি: সংগৃহীত

দাবানলে পুড়ছে ইউরোপের তিন দেশ পর্তুগাল, ফ্রান্স ও স্পেন। দমকলবাহিনীর হাজার হাজার কর্মী আগুন নেভাতে কাজ করছেন। বেশ কয়েক দিন ধরেই এমন পরিস্থিতি চলছে। দাবানল কমার কোনো লক্ষণ নেই। এখন পর্যন্ত এই দুর্যোগে পর্যন্ত পর্তুগালে ২৩৮ জনের ও স্পেনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আগামী দিনে ইউরোপে এমন আরও দাবানল হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

হাজার হাজার মানুষকে দাবানল থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়েছে জমি, বাড়িঘর। আবহাওয়ার এমন বিরূপ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের জন্য সর্বোচ্চ। শুক্রবার উত্তর পর্তুগালের ব্রাগানকা অঞ্চলে দাবানল নেভানোর কাজের সময় উড়োজাহাজ বিস্ফোরণ হয়। এতে উড়োজাহাজের এক পাইলট নিহত হন। গত বৃহস্পতিবার পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো বলেন, দাবানলের কারণে স্বাস্থ্যব্যবস্থা ‘বিশেষভাবে উদ্বেগজনক’ পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম