ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন

দাখিলের ফরম পূরণের সময় ফের বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  6:00 PM

news image

১০০ টাকা বিলম্ব ফি নির্ধারণ করে দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পাবেন। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষবারের মতো এই সময় বাড়ানো হয়েছে। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদ্রাসাপ্রধান দায়ী থাকবেন। এর আগে, প্রথম দফায় গত ১৬ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম