ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দাউদকান্দিতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৪,  5:21 PM

news image

কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দাউদকান্দির উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘কাভার্ড ভ্যানটি দাউদকান্দি থেকে চাঁদপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।’ স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাম্মেল আরও জানান, সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ মোট সাতজন যাত্রী ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম