ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দলীয় বিবেচনা নয়, যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  8:30 PM

news image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  তিনি আরও বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরের রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে, যেখানে থাকবে গণতন্ত্র ও ন্যায়বিচার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম