ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দন্তচিকিৎসক বুলবুল হত্যায় আরও একজন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  8:46 PM

news image

রাজধানীর মিরপুরে দন্তচিকিৎসক আহমেদ মাহি বুলবুল হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মো. রিপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে গোয়েন্দা পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৫ জুন) ঝালকাঠি জেলার নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বুলবুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডিবি পুলিশ জানায়, বুলবুলকে হত্যার পর রিপন নলছিটিতে পালিয়ে যায়। তার বাড়ি ওই এলাকায়। এ কারণে ঘটনার পর থেকে সেখানে সে পলাতক ছিল। মূলত বুলবুলের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে তারা ৫ জন মিলে তাকে ছুরিকাঘাত করে। বুলবুলের সঙ্গে ১২ হাজার টাকাও ছিল। রিপনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, গত ২৭ মার্চ ভোরে মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে। পরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম