ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫২

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৩,  6:35 PM

news image

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ৪০ জনেরও বেশি আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও একজন জরুরি পরিষেবাকর্মী এ তথ্য জানায়। খবর আলজাজিরার। জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে শহরের কেন্দ্রস্থলে ব্যবসায়িক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুলাউদজি বলেন, ‘সর্বশেষ আপডেট ৫২ মৃতদেহ উদ্ধার এবং ৪৩ জন আহত। এখনও অনুসন্ধান ও পুনরুদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে।’ আহতরা ‘বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে’ চিকিৎসা নিচ্ছেন বলেও জানান মুলাউদজি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম