ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৪৫ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  6:10 PM

news image

দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১৩ এপ্রিল) কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপির। এ প্রদেশের সহযোগিতা পরিচালনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবল বর্ষণের ফলে ৪৫ জনের প্রাণহানি হয়েছে এবং প্রতিবেদন এলে এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। খবরে বলা হয়,

কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধ্বসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে। বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সেখানে সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম