ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকায় বজ্রপাতে নিহত ২, আহত ১৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৬,  5:07 PM

news image

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার উত্তরে একটি উৎসবে বজ্রপাতে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ জন। রবিবার এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার রাতে প্রিটোরিয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মাথিবেস্টাড গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয়। নর্থ ওয়েস্ট প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানায়, উৎসব চলাকালে বজ্রপাতের শিকার হয়ে ১৫০ জন চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে যান। তাদের মধ্যে দুইজন মারা যান এবং ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। দক্ষিণ গোলার্ধে চলমান গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলে ঘন ঘন ঝড়-বৃষ্টি হয়ে থাকে। সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম