ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  8:12 PM

news image

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। টানা হ্যাটট্রিক হারে অনেকটা পিছিয়ে আছে সাকিবরা। জয়ের ধারায় ফিরতে মুখিয়ে বাংলাদেশ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব। বাদ পড়েছেন ব্যাটার তাওহিদ হৃদয়। অপরদিকে, দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ অফ্রিকা। বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল প্রোটিয়ারা। শুধু নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হোঁচট খেয়েছিল বাভুমার দল। তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফের ছন্দে ফিরেছে প্রোটিয়ারা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিডির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন লিজাড উইলিয়ামস।   

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনরিখস, রাসি ভ্যান ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, গেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম