ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে প্রায় ৪০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  6:20 PM

news image

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশে আঘাত হানা এ বন্যায় এখনো নিখোঁজ রয়েছে কয়েক শ মানুষ। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা সর্বত্রই তার ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। ইতোমধ্যে কোয়াজুলু-নাটাল প্রদেশটিকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে। সেখানে পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে জরুরি সেবাও।গত বছরের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ড নিয়ে সংঘটিত আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাটে চরম ব্যাবসায়িক ক্ষতি হয় প্রদেশটিতে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই আরেক দফা আর্থিক ক্ষতির শিকার হতে হলো। জানা গেছে, গত সোমবার (১১ এপ্রিল) থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। কাদার স্রোতে আটকাইমরান খান পড়েছে বহু ঘরবাড়ি। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। এ ছাড়া বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৩-৪ দিন এ বৃষ্টি অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম