ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৪,  5:20 PM

news image

দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ প্রবাসী ব্যবসায়ী মহিন উদ্দিনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের জু-লিস স্ট্রিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দম্পতির সঙ্গে থাকা দুই শিশুসন্তান প্রাণে বেঁচে যায়।  নিহতরা হলেন— নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউপির উত্তর মানিকপুর পাটোয়ারী বাড়ির মোহাম্মদ হোসেন ভূঁইয়ার বড় ছেলে মোহাম্মদ মহিন উদ্দিন ও তার গর্ভবতী স্ত্রী। মহিনের স্বজনরা জানান, পাঁচ ভাই এক বোনের মধ্যে মহিন ছিল সবার বড়। জীবিকার তাগিদে ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান তিনি। রোববার বন্ধের দিন থাকায় মহিন সপরিবারে ঘুরতে বের হন। ঘুরাফেরা শেষে রাত সাড়ে ৯টা নাগাদ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গেটে আগে থেকে ওঁৎ পেতে থাকা এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মহিনকে গুলি করে।  এ সময় মহিনের স্ত্রী তাকে জড়িয়ে ধরলে ওই সন্ত্রাসী তাকেও গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনে প্রাণ হারান। এ সময় তাদের ৫ ও ৩ বছরের দুই কন্যাসন্তান ছিল। তারা প্রাণে বেঁচে যায়। নিহত মহিনের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। আগামীকাল ৫ মার্চ তার সন্তান ডেলিভারির তারিখ ছিল।  এমন ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার সঙ্গে ডাকাতির কোনো সম্পর্ক নেই।  ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিনের চাচাতো ভাই মোহাম্মদ বেলাল হোসেন জানান, খবরটা জানাজানি হওয়ার পর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম