ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

দক্ষিণে বৃষ্টি কমলেও, বাড়বে উত্তরাঞ্চলে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৩,  5:40 PM

news image

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়বে। অন্যদিকে দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে।  এছাড়া দেশের আট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।  বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবির সকালে সমকালকে বলেন, দেশের দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে। অন্যদিকে দেশের উত্তরের দিকে বৃষ্টি তুলনামূলক কিছুটা বাড়বে।  তিনি জানান, ১২ আগস্টের পর বৃষ্টি আবার বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাত প্রবণতা কমতে পারে। সঙ্গে সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।  

তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত: আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম