ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  9:18 PM

news image

রিনা মনিকা কস্তা (৪৩) নামের এক খ্রিষ্টান নারীর ঝুলন্ত মরদেহ রাজধানীর দক্ষিণখান থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক কাজী অফিসের মোড় সংলগ্ন একটি বাড়ির ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। রিনা মনিকা কস্তার দুই ছেলেসন্তান রয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের সঞ্জু রোজারিওর মেয়ে এবং একই এলাকার হিউবার্ট কস্তার স্ত্রী। মনিকার ছোট ছেলে অন্তর রোজারিও বলেন, তার বড় ভাইয়ের কাছ থেকে ফোনে জানতে পারেন, মা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ রেখেছেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও দরজা খোলেননি। কোনো সাড়া-শব্দও পাওয়া যায়নি। পরে বড় ভাই জানালা দিয়ে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মনিকার সঙ্গে ফয়সাল (২৮) নামে এক যুবকের সম্পর্ক ছিল। তিনি তাঁদের বাসায় আসতেন বলে জানান অন্তর রোজারিও। ফয়সাল সম্পর্কে অন্তর রোজারিও অভিযোগ করে আরও জানান, ‘বাসায় প্রায়ই ফয়সালের সঙ্গে মায়ের বাগ্বিতণ্ডা হতো। ঘটনার আগেও ফয়সালের সঙ্গে মায়ের তর্কবিতর্ক, এমনকি হাতাহাতি হয়। একপর্যায়ে ফয়সাল পাশের ঘরে চলে যান আর মা ঘরের দরজা বন্ধ করে দেন। মায়ের মরদেহ উদ্ধারের পর ফয়সাল পালিয়ে যায়।’ এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, মনিকা কস্তা ও তাঁর স্বামী হিউবার্ট কস্তার মধ্যে সম্পর্কের অবনতির কারণে তিন বছর ধরে তারা আলাদা থাকেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম