ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

থানচি বলিবাজারে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৫,  5:40 PM

news image

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ আগুন লেগে প্রায় ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কাজ চলছে। তবে স্থানীয়রা জানান, বাজারের একটি খাবারের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এর আগে, ২০২৩ সালের ২৫ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে বলিবাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম