ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

থাই মেয়েদের উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  5:42 PM

news image

নারী এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা। রুমানা-সালমাদের বোলিং তোপে থাইল্যান্ড অলআউট হয় মাত্র ৮২ রানে। এরপর শারমিনা সুলতানার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের সর্বোচ্চ রান আসে ওপেনার শারমিনার ব্যাট থেকেই। বরাবরই টাইগ্রেসদের শক্তির জায়গা স্পিন। টস হেরে ফিল্ডিং করতে নেমেও তাই স্পিনার সালমা খাতুনকে দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি দেন কেবল ২ রান। এরপর দ্বিতীয় ওভারে আরেক স্পিনার নাহিদা আক্তার কোনো উইকেট নিতে না পারলেও মেডেন দেন। এই চাপ কাজে লাগে খানিক বাদেই। পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত ডেলেভারিতে নান্নাপাত কুনচারোনকি বোল্ড হন। এর আগে এই ব্যাটার ১২ বল খেলে করেন ৮ রান। পরের ওভারেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ।   এরপর গড়ে উঠে ৩৮ রানের জুটি। পানিথা মায়াকে শামীমার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেঘলা। এই ব্যাটার ২২ বল খেলে করেন ২৬ রান। এরপর অন্য প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নাথানকান চান্থামকে ফেরান সালমা খাতুন। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ৩৮ বলে ২০ রান করেন চান্থাম। তার বিদায়ের পর অলআউট হতেও বেশি সময় লাগেনি থাইল্যান্ডের। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন নাহিদা, সানজিদা ও সোহেলী। ৩ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পান রুমানা আহমেদ। ৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে থাইল্যান্ডের বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশের ব্যাটাররা। ফারজানা হক পিংকিকে একপাশে দাঁড় করিয়ে থাইল্যান্ডের ওপর ঝড় তুলেন শামীমা সুলতানা। মাত্র ৩০ বল খেলে ১০ চারে ৪৯ রান করেন তিনি। জয় অবধি অবশ্য টিকে থাকতে পারেননি শামীমা। পুথাওয়াংয়ের বলে লেগ বিফোর আউট হন তিনি। ওই একটাই উইকেট হারায় বাংলাদেশ। বাকি কাজটুকু সারেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ২৬ রান করেন ফারজানা, জ্যোতির ব্যাটে ১১ বলে আসে ১০ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম