ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

থমথমে রাজশাহী সাহেব বাজার, কঠোর অবস্থানে পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মে, ২০২৩,  7:59 PM

news image

রাজশাহীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে বিএনপি’র পদযাত্রা ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে নগরীর অন্যান্য রাস্তাঘাটে যানবাহন চলাচল সীমিত হয়ে এসেছে। এ ছাড়াও নগরীর ভবন মোহন পার্কের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকেই সাহেব বাজার এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। সোমবার (২২ মে) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে। অনুমোদিত যে কোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির সমূহ সম্ভাবনা থাকে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে মঙ্গলবার (২৩ মে) থেকে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপি’র পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সানজিদা ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, পুলিশের খুব কড়াকড়ি চলছে সাহেব বাজার এলাকায়। যাচাই-বাছাই ছাড়া ভুবনমোহন পার্ক এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না । মেহরাব জনি নামে এক পথচারী জানান, রেলগেট থেকে আসা পর্যন্ত বেশ কয়েক জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হয়েছি। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বলেন, সিটি নির্বাচনের বিধি-নিষেধের কারণে সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপির পদযাত্রা কর্মসূচি নগরীতে করতে দেওয়া হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম