ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ত্রিশালে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  8:36 PM

news image

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিবাদ্যকে প্রাধান্য দিয়ে আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নজরুল একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। সরকারি নজরুল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নব রেখার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামছুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম শোভা মিয়া আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, কোনাবাড়ি ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবিনাশ দাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ লতিফ খান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম