ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

#

০৬ নভেম্বর, ২০২৫,  4:53 PM

news image

ভারতে চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় জিয়ারুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ত্রিপুরা রাজ্যের চেলিখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।  স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশের রহিমপুর থেকে পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন জিয়ারুল। এদিন সন্ধ্যায় ত্রিপুরায় এক আত্মীয়ের কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে রাস্তায় চালাচ্ছিলেন তিনি। চেলিখোলা বাজারের কাছে পৌঁছালে একটি পণ্যবাহী দ্রুতগামী বোলেরো গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পান জিয়ারুল।  পরে বিশালগড় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আহত জিয়ারুলকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।   জিয়ারুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম