ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ত্বকের হাজার সমস্যায় টনিক মসুর ডাল

#

লাইফস্টাইল ডেস্ক

১০ নভেম্বর, ২০২৪,  5:54 PM

news image

আপনার রূপচর্চার জন্য প্রথমেই নানা প্রসাধনীর খোঁজ করেন অনেকেই। অথচ আপনার কাছেই যে রূপচর্চার কার্যকরী উপকরণ মজুত রয়েছে, সেদিকে আপনার কোনো নজরই নেই। আপনার মসুর ডাল এমন একটি উপাদান, যা ব্যবহারে আপনার ত্বক পরিচর্যায় নতুন মাত্রা এনে দেবে। শুরু হচ্ছে শীতকাল। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। মসুর ডাল সেই যত্ন নিতে সক্ষম। ত্বক শুষ্ক হয়ে গেলেও মসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করা যায়। দুধের সঙ্গে ডালবাটা মিশিয়ে নিলে ত্বক আর্দ্রতা পাবে। এ ছাড়া শীতের রোদেও ত্বকে পোড়া দাগ পড়েই। মসুর ডাল বেটে মুখে মাখলে এক সপ্তাহেই সেই দাগ উধাও হয়ে যাবে। ডাল এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। শুধু সেটিই মেখে নেওয়া যায়। তবে ত্বকের আর্দ্রতা বাড়াতে সেই ডাল বাটার সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল। এরপর যেভাবে ব্যবহার করবেন, সেটি জেনে নিন। গোসলের আগেই এই ফেসপ্যাক ব্যবহার করা ভালো। সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাক মাখা যায়। ১৫-২০ মিনিট রাখলেই মুখে শুকিয়ে যাবে প্যাক। তারপরে ধুয়ে ফেলুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম