ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তোরেসের জোড়া গোলে বার্সার দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  5:36 PM

news image

স্প্যানিশ লা লিগায় লা লিগায় গেতাফেকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রবিবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে দুই গোল করেন ফেরান তোরেস, অন্যটি দানি ওলমোর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা ১৫ মিনিটে লিড নেয়। দানি ওলমোর দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে বল জালে জড়ান ফেরান তোরেস। ৩৪ মিনিটে রাফিনহার অ্যাসিস্ট থেকে তোরেসের দ্বিতীয় গোলেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ৬২ মিনিটে গোল করেন ওলমো। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। গোলের ঠিক আগে এক দর্শক ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে প্রবেশ করলেও খেলার গতি ব্যাহত হয়নি, নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে নেন। ক্যাম্প ন্যু সংস্কারকাজ শেষ না হওয়ায় এটি বার্সেলোনার টানা দ্বিতীয় ম্যাচ ছিল ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে। জয় শেষে শিরোপাধারীরা লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার রিয়াল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে মৌসুমের প্রথম চার ম্যাচে তিনটিতে জয় পাওয়া গেতাফে এই হারে নেমে গেছে অষ্টম স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম