ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৪,  5:32 PM

news image

ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সেখানের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা। সূত্র: আল জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম