ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৬,  6:00 PM

news image

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের আকস্মিক এই অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতনের দাবিতে নাসা গার্মেন্টসের শ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের সড়কগুলোতেও স্থবিরতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

সড়ক অবরোধ ও শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম