ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তৃতীয় দিনের শুরুতেই ফিরলেন শান্ত-মুমিনুল

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  4:51 PM

news image

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের ছয় ওভার কাটিয়ে দিয়েছিলেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু তৃতীয় দিনের সকাল একদমই হলো না নিজেদের মতো। তৃতীয় দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরত গেছেন শান্ত। এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন রবীচন্দ্রন অশ্বিনের বলে। এরপর জাকিরের সঙ্গে জুটি বাধেন মুমিনুল হক। কিন্তু অভিজ্ঞ এ ব্যাটারও নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ৩১৪ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান করেছে বাংলাদেশ। ব্যাট করছেন জাকির (১৬) ও সাকিব (০)। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম