ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২১,  4:25 PM

news image

ডিজেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো রবিবারও (৭ নভেম্বর) অব্যাহত রয়েছে পরিবহন ধর্মঘট। বাস ও ট্রাকের পর গতকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চও। চলছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসি’র বাস। রবিবার কর্মদিবস হওয়ায় খোলা রয়েছে অফিস-আদালত। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন তারা। এর সুযোগ নিয়েছে রিকশা ও অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন। একই চিত্র দেখা গেছে দূরপাল্লার রুটেও। গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া। রাজধানীর প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। বাস ভাড়া বাড়ানো নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সংগে আজ বৈঠকে বসবেন বাস মালিকরা। জানা গেছে, জ্বালানি তেলের বাড়তি দামসহ ১৯টি খাতের ব্যয় ধরেই ভাড়া নির্ধারণ করার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম