ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  4:27 PM

news image

রাজধানীর কমলাপুরে আজ সোমবার (২৫ এপ্রিল) তৃতীয় দিনের মতো ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ২৯ এপ্রিলের টিকিট। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গেই কাউন্টার খোলা হয়। ওই সময় করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শত শত টিকিটপ্রত্যাশী।আগের দুই দিনের মতোই স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায়। ওই দিন দেয়া হয় ২৭ এপ্রিলের টিকিট। রোববার টিকিট দেয়া হয় ২৮ এপ্রিলের। যাত্রীর চাপ কমানোর লক্ষ্যে ঢাকা শহরের ৫টি কেন্দ্রে টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হলো- কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হচ্ছে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম