ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

তুরাগে রিকশার গ্যারেজ বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  4:51 PM

news image

রাজধানীর তুরাগের রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম কাজী মাজহারুল ইসলাম (৪৫)। রোববার (৭ আগস্ট) ভোরের দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখন পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৮ জন আমাদের এখানে এসেছিল।

তাদের মধ্যে রিকশার গ্যারেজের মালিক কাজী-মাজহারুল ইসলাম ভোর রাতের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল। এর আগে শনিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টায় আলম নামে আরও এক যুবক মারা যান। এই ঘটনায় এখনও ৬ জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসাধীন দগ্ধরা হলেন- শফিকুল ইসলাম (৩২), মাছুম (৩৫), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আল-আমিন (৩০) ও মো. শাহীন (২৫)। উল্লেখ্য, শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে ৮ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম