ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  6:57 PM

news image

তুরস্কের নূরদাগি শহরে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাতশ জনে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে বহু ভবন ধ্বসে পড়েছে, যেখানে বহু মানুষ আটকা পড়ে আছেন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, দেশটির আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ২৩৭ জন নিহত হয়েছেন। এতে ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় উদ্ধার তৎপরতা ব্যাহত হতে পারে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টার মধ্যে ৪২ বার ভূকম্পন অনুভূত হয়েছে। ইউএস, এআইডিসহ দাতা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের দাবি, দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে কীভাবে সাহায্য করতে পারে, তা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন জো বাইডেন। টুইট বার্তায় জেক সুলিভান জানান, তুর্কি ও সিরিয়ায় আজকের ধ্বংসাত্মক ভূমিকম্পে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে আমরা যেকোনো এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি। আমরা তুর্কিয়ের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম